আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভাবো’: স্পর্শিয়া

Front line Bangladesh 20 Aug, 2026 • 01:14 PM
ছবির ক্যাপশন: ‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভাবো’: স্পর্শিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেও প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভাবনা শেয়ার করছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন তিনি। পরনে লাল টপ ও বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা মিষ্টি হাসি।

ছবিটির সঙ্গে নিজের একটি ভাবনাও শেয়ার করেছেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দুবার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভাবো।’

বাংলায় প্রচলিত রয়েছে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। অর্থাৎ কোনো কাজ করার আগে ভালো-মন্দ ভেবে নেওয়া উচিত। তবে স্পর্শিয়ার কথায় যেন এর বিপরীত দর্শনেরই প্রতিফলন দেখা গেল। তার পোস্ট থেকে বোঝা যায়, জীবনের অনিশ্চয়তা ও রোমাঞ্চকে উপভোগ করতেই বেশি আগ্রহী তিনি।

নিউ ইয়র্কে স্পর্শিয়ার পরিবার থাকে। তাই বছরের বড় একটি সময় সেখানেই কাটান অভিনেত্রী। কিছুদিন আগে নিউ ইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখেছেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানান।

এরপর নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে মার্থা গ্রাহামের একটি প্রদর্শনী দেখেছেন স্পর্শিয়া। ভ্রমণ, সিনেমা ও শিল্পের নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই বর্তমানে যুক্তরাষ্ট্রে সময় কাটছে এই অভিনেত্রীর।

ট্যাগ
‘আগে ঝাঁপ দাও তারপর যত খুশি ভাবো’: স্পর্শিয়া
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Aug, 2026 • 01:14 PM
বিজ্ঞাপন (Compact)