আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ীর প্রেমে মালাইকা অরোরা!

Front line Bangladesh 01 Sep, 2026 • 12:04 AM
ছবির ক্যাপশন: ১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ীর প্রেমে মালাইকা অরোরা!

বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন বারবারই প্রমাণ করে চলেছেন বলিউডের ‘এভারগ্রিন গ্ল্যামার কুইন’ মালাইকা অরোরা। পঞ্চাশ পেরিয়েও নিজের গ্ল্যামার ও ফিটনেস দিয়ে অনুরাগীদের নজর কাড়ছেন তিনি। এবার তার প্রেমজীবন নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

গুঞ্জন উঠেছে, নিজের চেয়ে প্রায় ১৯ বছরের ছোট এক সুদর্শন হীরা ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। নতুন এই কথিত প্রেমিকের নাম হর্ষ মেহতা।

এর আগে বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ দাম্পত্যের পর তাদের বিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে নিজের চেয়ে ১২ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কেও পরে ইতি টানেন দুজন।

এরপরই মালাইকার নতুন প্রেম নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি মালাইকার মায়ের বাড়িতে একটি অনুষ্ঠানে হর্ষ মেহতার সঙ্গে তার ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় আলোচনা শুরু হয়।

গত সপ্তাহেও নাকি দুজনকে একসঙ্গে একটি পার্টিতে দেখা গেছে। সেখানে নীল জিন্স ও সাদা টপে মালাইকার হাস্যোজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে। সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে আরেকটি বিষয় নিয়ে—সেই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকার ছেলে আরহান খানও।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকা ও হর্ষের বয়সের পার্থক্য নিয়েই বেশি আলোচনা হচ্ছে। হর্ষ নাকি মালাইকার চেয়ে প্রায় ১৯ বছরের ছোট। অর্জুন কাপুরের চেয়েও কম বয়সী সঙ্গীকে বেছে নেওয়ার গুঞ্জনে কেউ কেউ কটাক্ষ করলেও, মালাইকার স্বচ্ছন্দ জীবনযাপন ভক্তদেরও নজর কেড়েছে।

এর আগে এক মডেলের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে এবার হর্ষ মেহতাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

তবে মালাইকা অরোরা ও হর্ষ মেহতার সম্পর্কের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। প্রকাশ্যে একসঙ্গে দেখা যাওয়া এবং ছবি ঘিরেই মূলত এই জল্পনা তৈরি হয়েছে।

সূত্র: নিউজ১৮ বাংলা

ট্যাগ
১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ীর প্রেমে মালাইকা অরোরা!
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 01 Sep, 2026 • 12:04 AM
বিজ্ঞাপন (Compact)