আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হাওরের মানুষের গল্প নিয়ে ‘জলপবন’, কেন্দ্রীয় চরিত্রে রুনা খান

Front line Bangladesh 22 Aug, 2026 • 04:46 PM
ছবির ক্যাপশন: হাওরের মানুষের গল্প নিয়ে ‘জলপবন’, কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
হাওর অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলপবন’। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে গত ১৫ আগস্ট থেকে। সুনামগঞ্জের হাওর এলাকায় চলছে চলচ্চিত্রটির শুটিং।
‘জলপবন’-এ ‘নিরালা’ নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। চলচ্চিত্রটি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘জলপবন’ মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবন ও তাদের বাস্তবতার নানা দিক এই সিনেমায় তুলে ধরা হবে। দর্শকদের একটি ভালো মানের চলচ্চিত্র উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রুনা খানের পাশাপাশি সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন প্রাচ্যনাটের সদস্য সুশান্ত পৃথ্বীরাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সামিউল হক। এছাড়া স্থানীয় কয়েকজন অভিনয়শিল্পীও এতে যুক্ত হয়েছেন। তাদের অনেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে রুনা খান অভিনীত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ এবং মাসুদ পথিকের ‘বক’ উল্লেখযোগ্য।
২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ‘সিসিমপুর’-এ ‘সুমনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুনা খানের অভিনয়জীবনের শুরু। এরপর ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০১৭ সালে ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।
ট্যাগ
হাওরের মানুষের গল্প নিয়ে ‘জলপবন’ কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Aug, 2026 • 04:46 PM
বিজ্ঞাপন (Compact)