আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:23
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হলিউডের পথে সাফা কবির, ঘুরলেন লস অ্যাঞ্জেলেসের নানা দর্শনীয় স্থানে

Front line Bangladesh 15 Aug, 2026 • 01:53 PM
ছবির ক্যাপশন: হলিউডের পথে সাফা কবির, ঘুরলেন লস অ্যাঞ্জেলেসের নানা দর্শনীয় স্থানে

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী সাফা কবির বছরের বেশিরভাগ সময় কাটান শুটিং সেটে। তবে কাজের ফাঁকে নিজের জন্য সময় বের করে ভ্রমণে যেতে ভালোবাসেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অলবানি শহরে তুষারপাত দেখে শৈশবের স্বপ্ন পূরণ করেছিলেন এই অভিনেত্রী। প্রায় দেড় বছর পর আবারও যুক্তরাষ্ট্রে গেছেন সাফা। তবে এবার শীত নয়, গ্রীষ্মকাল বেছে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর।

হলিউড সাইনের সামনে বিশেষ মুহূর্ত

ইতিমধ্যে ঘুরে দেখেছেন হলিউড, সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু দর্শনীয় স্থান। কয়েকদিন আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করে হলিউডে থাকার খবর জানান তিনি। অনেকের মনে প্রশ্ন ছিল—ছবিটি পুরোনো নাকি সাম্প্রতিক? বিষয়টি পরিষ্কার করে সাফা জানান, তিনি বর্তমানে হলিউডের কাছেই অবস্থান করছেন।

হলিউডে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে সাফা কবির বলেন, 'শৈশব থেকেই হলিউডের নাম শুনে বড় হয়েছি। তাই বিখ্যাত হলিউড সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্তটি আমার কাছে বিশেষ ছিল। জায়গাটি খুব ভালো লেগেছে। সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের দারুণ একটি দৃশ্যও দেখা যায়।'

নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত

ভ্রমণের প্রতি সাফার ভালোবাসা নতুন নয়। তবে টানা শুটিংয়ে ব্যস্ত থাকায় নিজের জন্য তেমন সময় বের করতে পারতেন না। শুটিংয়ের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গা বা বিদেশে গেলেও সেভাবে ঘোরার সুযোগ হতো না। সেই আফসোস থেকেই এখন নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সাফার ভাষায়, 'শুটিং করতে গিয়ে প্রচুর জায়গায় যাওয়া হয়, কিন্তু তখন কাজের ব্যস্ততা থাকায় ইচ্ছামতো ঘোরা সম্ভব হয় না। তাই এখন কখনো কখনো কাজকে "না" বলে নিজের মতো করে ঘুরতে বেরিয়ে পড়ি।' নতুন পরিবেশ, সংস্কৃতি ও দেশ সম্পর্কে জানতে ভালো লাগে তার। প্রতিবছরই সময় করে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।

ট্যাগ
হলিউডের পথে সাফা কবির ঘুরলেন লস অ্যাঞ্জেলেসের নানা দর্শনীয় স্থানে
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 01:53 PM
বিজ্ঞাপন (Compact)