আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা

Front line Bangladesh 19 Aug, 2026 • 06:01 PM
ছবির ক্যাপশন: ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা

ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রী তমা মির্জা। সিনেমা ও ওটিটিতে ব্যস্ত এই অভিনেত্রী এবার পা রাখলেন কর্পোরেট দুনিয়ায়। একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে চাকরিতে যোগ দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন তমা। ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবি শেয়ার করে নতুন কর্মজীবনের খবর জানান তিনি।

তবে তমার নতুন চাকরির খবর সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি?

বিষয়টি স্পষ্ট করে তমা বলেন, অভিনয় তার প্রথম ভালোবাসা এবং এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তার ভাষায়, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’

নতুন চাকরি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’

তমা জানান, নতুন চাকরির কারণে অভিনয় থেকে দূরে সরে যেতে হবে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয় পেশার বিষয়ে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। ফলে দুই পেশাই সমানতালে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তমার পোস্টে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ বিনোদন অঙ্গনের অনেকেই।

অভিনয়ে তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া শিহাব শাহীন নির্মিত ‘দাগি’ সিনেমায়। ছবিটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পেয়ে সুপারহিট হয়। এবার নির্মাতা ভিকি জাহেদের নতুন সিনেমায় কাজ করার কথা রয়েছে তার। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

ট্যাগ
ব্যাংকে চাকরি নিলেন অভিনেত্রী তমা মির্জা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Aug, 2026 • 06:01 PM
বিজ্ঞাপন (Compact)