আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বিয়ে নিয়ে ছড়ানো খবর ‘ভিত্তিহীন’, মুখ খুললেন পূজা চেরি

Front line Bangladesh 18 Aug, 2026 • 01:15 PM
ছবির ক্যাপশন: বিয়ে নিয়ে ছড়ানো খবর ‘ভিত্তিহীন’, মুখ খুললেন পূজা চেরি

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি জানিয়েছেন, তার এখনো বিয়ে হয়নি। বিয়ে সম্পন্ন হলে নিজেই বিষয়টি প্রকাশ্যে সবাইকে জানাবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় এ কথা জানান অভিনেত্রী।

পূজা বলেন, গত কয়েকদিন ধরে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একের পর এক ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রী জানান, এর আগেই একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।

পূজা বলেন, ‘বারবার বলতে চাই, আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

বর্তমানে নিজেকে কিছুটা সময় দেওয়ার পাশাপাশি নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এ কারণে তাকে ক্যামেরার সামনে তুলনামূলক কম দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন পূজা।

তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার ব্যক্তিগত স্বাধীনতা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে।

পূজা আরও দাবি করেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ প্রসঙ্গে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার কথাও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে পূজা চেরি বলেন, তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা হলে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে তিনি সবসময় সম্মান করেন উল্লেখ করে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানান এই অভিনেত্রী।

ট্যাগ
পূজা চেরি পূজা চেরির বিয়ে পূজা চেরি বিয়ে পূজা চেরির ব্যক্তিগত জীবন পূজা চেরি ফেসবুক পোস্ট বিয়ে নিয়ে গুঞ্জন পূজা চেরির বক্তব্য পূজা চেরি বিয়ে হয়নি ঢাকাই সিনেমা বাংলা সিনেমা চিত্রনায়িকা পূজা চেরি পূজা চেরি নিউজ তারকাদের বিয়ে বিনোদন সংবাদ পূজা চেরি আইনি পদক্ষেপ Pooja Cherry Pooja Chery Marriage Pooja Cherry News Bangladeshi Actress Dhallywood Actress
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 01:15 PM
বিজ্ঞাপন (Compact)