আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

পরীক্ষা শেষে শুটিংয়ে ব্যস্ত মাফতুহা জান্নাত জীম

Front line Bangladesh 17 Aug, 2026 • 06:15 PM
ছবির ক্যাপশন: পরীক্ষা শেষে শুটিংয়ে ব্যস্ত মাফতুহা জান্নাত জীম

এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম আবারও ফিরেছেন অভিনয়ের চেনা ব্যস্ততায়। তবে এবারের ফেরা দীর্ঘ দেড় মাসের বিরতির পর। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে ছিলেন তিনি। পরীক্ষা শেষ হতেই আবারও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে।

জানা গেছে, চলতি আগস্টজুড়েই টানা শুটিংয়ের শিডিউল রয়েছে জীমের। গত ৯ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকেই কাজে ফিরেছেন তিনি। বিশ্রামের সুযোগ না নিয়েই একের পর এক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী।

ফিরেই সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন জীম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এরপর আরও একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি একটি ওভিসির কাজও করছেন। আগামীকাল থেকে শুরু করবেন আরও একটি নতুন নাটকের শুটিং।

জীম জানান, আগস্ট মাসজুড়েই তার শিডিউল ব্যস্ত। কোনো ছুটি ছাড়াই বিভিন্ন লোকেশনে টানা কাজ করতে হবে তাকে। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে জীম বলেন, ‘পড়াশোনার জন্য দেড় মাস কাজে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়েই ফের কাজ শুরু করেছি। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবই।’

পড়াশোনার পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা শক্ত করতে চান জীম। ভিন্নধর্মী চরিত্রে নিয়মিত কাজ করে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন তার প্রধান লক্ষ্য।

ট্যাগ
পরীক্ষা শেষে শুটিংয়ে ব্যস্ত মাফতুহা জান্নাত জীম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Aug, 2026 • 06:15 PM
বিজ্ঞাপন (Compact)