আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা

Front line Bangladesh 08 Sep, 2026 • 04:11 PM
ছবির ক্যাপশন: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা

‘খেলনা বিমান’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ডিউনস এভিয়েশন নামে একটি বিমান চলাচল সংস্থা। কোম্পানিটির দাবি, নোরার মন্তব্যে তাদের সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মামলাটির শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগরের একটি আদালতে হওয়ার কথা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি সেসনা সাইটেশন সিজে২ উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করেন নোরা। পরে ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে উড়োজাহাজটিকে ‘মিনিেচার’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এভিয়েশন কোম্পানিটির অভিযোগ, নোরার ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখের বেশি অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে উড়োজাহাজটির বুকিং বাতিলসহ তাদের ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। কোম্পানিটি দাবি করেছে, ভিডিও প্রকাশের পর বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে।

মামলায় কোম্পানিটি অভিযোগ করেছে, নোরার মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং কোনো কারিগরি জ্ঞান বা তথ্য যাচাই ছাড়াই করা। এতে তাদের সুনাম, ব্যবসায়িক সুনাম ও আর্থিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি রুপি চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উড়োজাহাজটি নিয়ে নোরার করা সংশ্লিষ্ট পোস্ট ও কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 04:11 PM
বিজ্ঞাপন (Compact)