আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নতুন নাটকের টিজারে চমকে দিলেন ‘পাওরি গার্ল’ দানানির

Front line Bangladesh 07 Sep, 2026 • 04:03 PM
ছবির ক্যাপশন: নতুন নাটকের টিজারে চমকে দিলেন ‘পাওরি গার্ল’ দানানির

পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দানানির মোবিন আবারও আলোচনায়। ‘পাওরি গার্ল’খ্যাত এই অভিনেত্রীর নতুন নাটক ‘হুরমত’-এর টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

এক মিনিটেরও কম সময়ের টিজারে দানানিরকে দেখা গেছে ‘হুরমত’ চরিত্রে। গল্পে তিনি এমন এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন, যে নিজের বাড়িতেই অনেকটা বন্দিজীবন কাটায়। তার বাবা মেয়ের চলাফেরা ও জীবনের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই তার।

টিজারের একটি দৃশ্যে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন ও ইচ্ছাগুলো যেন নানা নিষেধাজ্ঞার মধ্যে আটকে আছে। সেখান থেকেই ধীরে ধীরে নিজের পরিচয় খুঁজে পাওয়ার যাত্রা শুরু হবে তার—এমনই ইঙ্গিত মিলেছে টিজারে।

‘হুরমত’ প্রচার হবে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিউম টিভিতে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার। তার গল্পে সাধারণত সমাজের গুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে আসে। ফলে ‘হুরমত’ শুধু নারীর স্বাধীনতার গল্প নয়, এর সঙ্গে আরও কিছু সামাজিক বার্তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মোমিনা দুরাইদের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। গল্পে থাকছে নানা বাঁক ও চমক। তবে নাটকটির প্রচারের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের ছোট একটি সংলাপ ‘পাওরি হো রাহি হ্যায়’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ হিসেবে পরিচিতি পান তিনি।

ট্যাগ
নতুন নাটকের টিজারে চমকে দিলেন ‘পাওরি গার্ল’ দানানির
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 04:03 PM
বিজ্ঞাপন (Compact)