আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

দুই বছরের সংগ্রাম শেষে ‘ফেস অব টুমরো’ রাইসা সুলতানা

Front line Bangladesh 08 Sep, 2026 • 07:11 PM
ছবির ক্যাপশন: দুই বছরের সংগ্রাম শেষে ‘ফেস অব টুমরো’ রাইসা সুলতানা

বিনোদন অঙ্গনে ভালো কাজ উপহার দেওয়ার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন রাইসা সুলতানা। তবে সেই পথ ছিল নানা প্রতিকূলতায় ভরা। প্রায় দুই বছর ধরে অডিশন, ছোট চরিত্রের প্রস্তাব ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে ‘ফেস অব টুমরো’ ট্রফি জিতে নিজের স্বপ্নের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

রাইসা জানান, ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে বেশিরভাগ সময়ই ছোট চরিত্রের প্রস্তাব পেতেন। বড় চরিত্রের প্রসঙ্গ উঠলেই শুনতে হতো, ‘তুমি তো নতুন, তোমাকে কেন সুযোগ দেব?’ কখনো কাজের পরিবর্তে ব্যক্তিগতভাবে দেখা করার ইঙ্গিতও পেয়েছেন বলে জানান তিনি।

রাইসার ভাষায়, কাজ পাওয়ার জন্য নিজের মূল্যবোধের সঙ্গে আপস করতে চাননি তিনি। যত কঠিন পরিস্থিতিই আসুক, পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করার সিদ্ধান্তে অটল ছিলেন।

এই সময়ে ধারাবাহিক নাটকে কাজ করলেও একক নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি রাইসা। পরে ‘চলো ঘুরে আসি’ প্রজেক্টে নিবন্ধন করেন তিনি। এই প্রকল্পে ১০ জন নির্মাতা ১০টি স্বল্পদৈর্ঘ্য গল্প নির্মাণ করেন।

নিবন্ধনের পর বুট ক্যাম্পে অংশ নেন রাইসা। এরপর পাঁচ ধাপের এলিমিনেশন পেরিয়ে জায়গা করে নেন চূড়ান্ত পর্বে। শেষ পর্যন্ত ‘ফেস অব টুমরো’ বিজয়ী হন তিনি।

বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়ে রাইসা বলেন, এই ট্রফি শুধু একটি পুরস্কার নয়; এটি নিজের কাছে করা সবচেয়ে বড় প্রশ্নের উত্তর। তিনি পারছেন কি না—এই প্রশ্নের উত্তর ট্রফি জয়ের মধ্যেই খুঁজে পেয়েছেন বলে জানান তিনি।

রাইসার বিশ্বাস, এই অর্জন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে দর্শকদের জন্য আরও মানসম্মত ও ভালো কাজ উপহার দিতে চান এই তরুণ অভিনেত্রী।

ট্যাগ
দুই বছরের সংগ্রাম শেষে ‘ফেস অব টুমরো’ রাইসা সুলতানা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 07:11 PM
বিজ্ঞাপন (Compact)