আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:21
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন হিরো আলম

Front line Bangladesh 16 Aug, 2026 • 05:13 PM
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন হিরো আলম

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি মন্ত্রিত্ব ও বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এর পরই আসনটিতে সম্ভাব্য উপনির্বাচন ঘিরে নিজের প্রার্থিতার ঘোষণা দিলেন হিরো আলম।

রোববার গণমাধ্যমকে হিরো আলম বলেন, এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার বিষয়টি তখন তার জানা ছিল না। বিষয়টি আগে জানতে পারলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলেও জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। তাই উত্তরাঞ্চলেই থাকা উচিত। তাদের কথার পাশাপাশি নিজের চিন্তা থেকেই এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে অংশ নিতে চান।

তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়াও বাকি রয়েছে। ফলে নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে।

এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। এবার ঠাকুরগাঁও-১ আসনে তার প্রার্থী হওয়ার ঘোষণায় সম্ভাব্য উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন হিরো আলম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 05:13 PM
বিজ্ঞাপন (Compact)