আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জাহ্নবী কাপুরের ৫৫২টি অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ

Front line Bangladesh 23 Aug, 2026 • 08:19 PM
ছবির ক্যাপশন: জাহ্নবী কাপুরের ৫৫২টি অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নামে ছড়িয়ে পড়া অশালীন ও আপত্তিকর কনটেন্ট দ্রুত অনলাইন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন কনটেন্ট তৈরি করে তা নিষিদ্ধ বিভিন্ন সাইটে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এতে নিজের সম্মান ও ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী।

মামলার নথিতে প্রায় সাত হাজার লিংকের তথ্য উল্লেখ করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে এর মধ্যে ৫৫২টি কনটেন্টকে আপত্তিকর ও অশালীন হিসেবে চিহ্নিত করা হয়। পরে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত।

আদালত স্পষ্ট করে জানিয়েছেন, জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজ বেআইনি নয়। এসব পেজে অভিনেত্রীর ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। তবে কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি ও ভিডিও, ভুয়া অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়টিও উঠে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আপত্তিকর কনটেন্টগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত।

ট্যাগ
জাহ্নবী কাপুরের ৫৫২টি অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Aug, 2026 • 08:19 PM
বিজ্ঞাপন (Compact)