আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

গর্ভাবস্থায় ১১ কেজি ওজন বেড়েছে, মাতৃত্ব উপভোগ করছেন সামান্থা

Front line Bangladesh 29 Aug, 2026 • 07:16 PM
ছবির ক্যাপশন: গর্ভাবস্থায় ১১ কেজি ওজন বেড়েছে, মাতৃত্ব উপভোগ করছেন সামান্থা

বিনোদন ডেস্ক

মাতৃত্বের অপেক্ষায় দিন কাটছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। জীবনের এই বিশেষ সময়টি মানসিকভাবে উপভোগ করছেন জানিয়ে ভক্তদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ (এএমএ) পর্বে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সামান্থা। এ সময় নিজের শারীরিক পরিবর্তন নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

এক ভক্ত গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়ার অভিজ্ঞতা জানালে তার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন সামান্থা। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে তার ১১ কেজি ওজন বেড়েছে।

এএমএ পর্বে আরেক ভক্ত মাতৃত্বকালীন স্মৃতিভ্রমের অভিজ্ঞতা শেয়ার করেন। ওই ভক্ত জানান, কখনো কখনো একটি বাক্য শুরু করার পর কীভাবে তা শেষ করবেন, সেটিই ভুলে যান। তার এমন অভিজ্ঞতার কথা শুনে সামান্থা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অপেক্ষা করতে পারছি না।’

মাতৃত্ব নিয়ে বদলে গেছে সামান্থার ভাবনা

মাতৃত্ব তাকে কীভাবে অনুপ্রাণিত করছে—এমন প্রশ্নের জবাবে সামান্থা জানান, এই অভিজ্ঞতা তাকে প্রত্যাশার চেয়েও বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।

তিনি বলেন, পুরো বিষয়টি তাকে এতটা আত্মবিশ্বাসী করে তুলবে, তা আগে ভাবেননি। বরং তার ধারণা ছিল, এই সময়ের বেশির ভাগ সময় হয়তো তিনি বিষণ্ন বা অভিভূত থাকবেন।

ভক্তদের সঙ্গে অভিনেত্রীর এমন খোলামেলা কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

কাজ থেকে বিরতিতে অভিনেত্রী

গত জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। তার স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। মাতৃত্বের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি কাজ থেকেও বিরতি নিয়েছেন তিনি।

এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ
গর্ভাবস্থায় ১১ কেজি ওজন বেড়েছে মাতৃত্ব উপভোগ করছেন সামান্থা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Aug, 2026 • 07:16 PM
বিজ্ঞাপন (Compact)