আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

খালেদা জিয়ার সাজে চমক, নেটিজেনদের প্রশংসার ঝড়

Front line Bangladesh 23 Aug, 2026 • 12:59 PM
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার সাজে চমক, নেটিজেনদের প্রশংসার ঝড়

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করতে গিয়ে তার পরিচিত সাজ ও উপস্থিতি ধারণ করেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ভূমিকা তুলে ধরা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে এবং স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার সাজ ও উপস্থাপনায় খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির ছাপ ফুটে উঠেছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেন, চমক সত্যিই একজন প্রতিভাবান শিল্পী, তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এত সুন্দরভাবে এর আগে খালেদা জিয়াকে কেউ উপস্থাপন করেননি। কারও মতে, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে, যেন সত্যিই খালেদা জিয়া পর্দায় উপস্থিত হয়েছেন।

চমকের এই ব্যতিক্রমী উপস্থাপন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ
খালেদা জিয়ার সাজে চমক নেটিজেনদের প্রশংসার ঝড়
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Aug, 2026 • 12:59 PM
বিজ্ঞাপন (Compact)