আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

কেন পড়াশোনা নিয়ে আজও আফসোস করেন কারিনা কাপুর

Front line Bangladesh 03 Sep, 2026 • 02:27 PM
ছবির ক্যাপশন: কেন পড়াশোনা নিয়ে আজও আফসোস করেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে এখনও আক্ষেপ রয়েছে এই অভিনেত্রীর। আর সেই অভিজ্ঞতা থেকেই দুই ছেলে তৈমুর ও জেহর পড়াশোনার বিষয়ে বেশ সচেতন কারিনা।

কাপুর পরিবারের মেয়ে এবং পতৌদি পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত কারিনার অভিনয়জীবনের শুরু অল্প বয়সেই। ক্লাস ইলেভেনের পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ায় আর পড়াশোনা শেষ করা হয়ে ওঠেনি তার। পরবর্তীতে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও অসম্পূর্ণ শিক্ষা নিয়ে আক্ষেপ রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই আক্ষেপের কথা তুলে ধরেন কারিনা। তিনি জানান, পড়াশোনা মাঝপথে থামিয়ে দেওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না। কিন্তু অভিনয়ের সুযোগ আসায় ক্লাস ইলেভেনের পর আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি।

কারিনার ভাষ্য, জীবনের সেই সময়ের সিদ্ধান্ত নিয়ে এখনও তার আফসোস হয়। অন্যরা এ নিয়ে কী বলবে, সেটি নিয়ে তিনি বিশেষ ভাবেন না; বরং নিজের অপূর্ণ ইচ্ছাটিই তাকে মাঝে মাঝে ভাবায়।

এদিকে দুই ছেলে তৈমুর ও জেহকে বড় করে তোলার অভিজ্ঞতাকেও বিশেষ বলে মনে করেন কারিনা। ছোটবেলায় তিনি বড় হয়েছেন বোন কারিশমা কাপুরের সঙ্গে। ফলে ভাইবোন হিসেবে দুই ছেলেকে একসঙ্গে বেড়ে উঠতে দেখার অভিজ্ঞতা তার কাছে একেবারেই নতুন।

কারিনা বলেন, তিনি ও কারিশমা দুজনই বোন। তাই দুই ছেলে সন্তানকে একসঙ্গে বড় হতে দেখা তার জন্য ভিন্ন এক অনুভূতি। তৈমুর ও জেহকে দেখতে দেখতে প্রতিদিনই নতুন কিছু শিখছেন বলেও জানান এই অভিনেত্রী।

নিজের অসম্পূর্ণ শিক্ষাজীবনের অভিজ্ঞতা থেকেই সন্তানদের পড়াশোনার বিষয়ে আরও সচেতন থাকতে চান কারিনা। তার কাছে সন্তানদের বেড়ে ওঠার পাশাপাশি তাদের শিক্ষাজীবনও সমান গুরুত্বপূর্ণ।

ট্যাগ
কেন পড়াশোনা নিয়ে আজও আফসোস করেন কারিনা কাপুর
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 03 Sep, 2026 • 02:27 PM
বিজ্ঞাপন (Compact)