আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 7:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

কনার গান দিয়ে ‘বাদলা স্মৃতি’র সূচনা

Front line Bangladesh 02 Aug, 2026 • 01:37 AM
ছবির ক্যাপশন: কনার গান দিয়ে ‘বাদলা স্মৃতি’র সূচনা

গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। এই অ্যালবামে মোট চারটি গান। এর মধ্যে একটি প্রকাশিত হলো মিউজিক ভিডিওসহ। আরও দুটি গানের মিউজিক ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে। সেগুলো প্রকাশ্যে আসবে ধাপে ধাপে।

‘ভিজি দিয়ো না’সহ সবগুলো গানের কথা লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং নির্মাতা আহসান ইমাম। সুর-সংগীতে শান শায়েক। বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান শায়েক ও পিন্টু ঘোষ।

মিউজিক আর্ট স্টেশন ও আলিফিয়া এটেইলারের প্রযোজনায় নির্মিত হয়েছে গানগুলর ভিডিও। তাতে মডেল হয়েছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি। শুটিং হয়েছে সভারের বিভিন্ন লোকেশনে।এ প্রসঙ্গে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেল, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ,  মান অভিমান, স্মৃতি, প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ অ্যালবামের গানগুলোর কথা, সুরে আর চিত্রায়নে। এ দেশের বর্ষা আর প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। আর সেটাই ধরার চেষ্টা করা হয়েছে ‘বাদলা স্মৃতি’ অ্যালবামে।”

ট্যাগ
কনার গান দিয়ে ‘বাদলা স্মৃতি’র সূচনা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 02 Aug, 2026 • 01:37 AM
বিজ্ঞাপন (Compact)