আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

অফ-হোয়াইট শাড়িতে মিমের মুগ্ধতা ছড়ানো লুক

Front line Bangladesh 25 Aug, 2026 • 12:59 PM
ছবির ক্যাপশন: অফ-হোয়াইট শাড়িতে মিমের মুগ্ধতা ছড়ানো লুক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও নিয়মিত ভক্তদের নজর কাড়েন তিনি। নতুন লুকে ছবি প্রকাশ করে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে ১১টি ছবি প্রকাশ করেছেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাকে। সঙ্গে ছিল সবুজ পাথরখচিত নেকলেস, একই ধরনের কানের দুল ও হাতে সবুজ পাথরের আংটি।

খোলা চুলে একের পর এক ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। সাদামাটা অথচ আভিজাত্যপূর্ণ সাজে মিমের সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। ছবি প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর।

এক ভক্ত লিখেছেন, ‘আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষণীয়। ছবিগুলোও ভীষণ সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম।’

অভিনয়ের ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ফটোশুটের ঝলক শেয়ার করেন মিম।

অভিনয়ে তাকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ ওয়েব ছবিতে। কাজী আসাদের পরিচালনায় নির্মিত ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো কাজের ঘোষণা দেননি অভিনেত্রী।

বড় পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। তবে সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।
ট্যাগ
অফ-হোয়াইট শাড়িতে মিমের মুগ্ধতা ছড়ানো লুক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 25 Aug, 2026 • 12:59 PM
বিজ্ঞাপন (Compact)