আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

১০ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত জাতীয় দৈনিক নিরপেক্ষ

Front line Bangladesh 27 Jul, 2026 • 08:26 PM
ছবির ক্যাপশন: ১০ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত জাতীয় দৈনিক নিরপেক্ষ
পারভেজ হাসান: 

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং দ্রুত সঠিক সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা জনপ্রিয় জাতীয় দৈনিক নিউজ ‘দৈনিক নিরপেক্ষ’ আজ এক অনন্য মাইলফলক স্পর্শ করে দশ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। 

সাম্প্রতিক সময়ে দৈনিক নিরপেক্ষ পত্রিকাটির অফিশিয়াল ফেসবুক পেজে ১০ লক্ষ মানুষের ভালোবাসায় এক মিলিয়নে অতিক্রম করেছে। 

দশ লাখ পাঠকের এই ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে আজ দৈনিক নিরপেক্ষ-এর প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

১০ লাখ ফলোয়ারের এই অর্জনকে উদযাপন করতে আজ দুপুর থেকেই দৈনিক নিরপেক্ষ-এর কার্যালয় সেজেছিল এক উৎসবমুখর রূপে। বর্ণিল এই আয়োজনে বেলুন, ফেস্টুন, ডিজিটাল ব্যানার এবং আলোকসজ্জায় পুরো অফিসকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। উৎসবের মূল আকর্ষণ ছিল ২০ পাউন্ডের একটি দৃষ্টিনন্দন কেক, যা পত্রিকার লোগো এবং ‘১গ’ প্রতিকৃতি দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

সন্ধ্যা ৭টায় আমন্ত্রিত অতিথি পত্রিকার জৈষ্ঠ্য প্রতিবেদক ও কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক  সবুজ মুন্সী শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি এই অভাবনীয় সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দৈনিক নিরপেক্ষ-এর সংবাদকর্মী ও ১০ লাখ পাঠকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। 

এরপর করতালির মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথি ও পত্রিকার শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ১ মিলিয়ন ফলোয়ার উদযাপনের মূল পর্ব সম্পন্ন করেন। 

এ সময় পুরো মিলনায়তন জুড়ে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দৈনিক নিরপেক্ষ-এর সম্পাদক বলেন,এক মিলিয়ন ফলোয়ারের এই মাইলফলক কেবল একটি সংখ্যা নয়, এটি আমাদের প্রতি ১০ লাখ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সাংবাদিকতার মূলনীতি ‘নিরপেক্ষতা ও সত্য’ ধরে রেখেই আমরা আজ এই অবস্থানে পৌঁছেছি। অপপ্রচারের এই যুগে পাঠকেরা যে আমাদের ওপর ভরসা রেখেছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন,ডিজিটাল যুগে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দৈনিক নিরপেক্ষ খুব শীঘ্রই মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ভিডিও কনটেন্ট এবং অনুসন্ধানী প্রতিবেদনে আরও বেশি জোর দেবে, যেন পাঠকেরা আরও দ্রুত ও আকর্ষণীয় উপায়ে সঠিক তথ্য পেতে পারেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষা এর যুগ্ম- সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান,ডেপুটি এডিটর রায়হান মুন্সী, ব্যবস্থাপনা সম্পাদক  এম সোলাইমান,মাল্টি মিডিয়া ইনচার্জ মিরাজ,দৈনিক নিরপেক্ষ পত্রিকার ক্রাইম চিফ মোঃ মাসুদ রানা,পত্রিকার অনলাইন ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন,পারভেজ হাসান,মাল্টিমিডিয়া রিপোর্টার,মেসবাহ,শাহরিয়ার জয়,সায়মা আক্তার,আরিফা পুস্প,রিয়ান,আমজাদ শিবলু ভিডিও এডিটরসহ দৈনিক নিরপেক্ষের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ট্যাগ
১০ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত জাতীয় দৈনিক নিরপেক্ষ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 27 Jul, 2026 • 08:26 PM
বিজ্ঞাপন (Compact)