আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

Front line Bangladesh 05 Oct, 2026 • 03:23 PM
ছবির ক্যাপশন: সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. সজিব (২৫)। পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রবাসে কর্মরত এই যুবক সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় বলে পরিবারের কাছে নিশ্চিত করেছেন তার এক সহকর্মী।

নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী আল আমিন মুঠোফোনে সজিবের মৃত্যুর খবর তার পরিবারকে জানান। এরপর তার মৃত্যুর খবর দেশে গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

পরিবার ও স্থানীয়রা জানান, অভাব-অনটন দূর করে পরিবারের ভবিষ্যৎ সচ্ছল করার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কাজ করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও আকস্মিক হামলায় তার সেই স্বপ্ন থেমে গেল।

সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সরকারি প্রক্রিয়ায় পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

ট্যাগ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Oct, 2026 • 03:23 PM
বিজ্ঞাপন (Compact)