আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

শিল্পকলায় বসলো এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর, সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক

Front line Bangladesh 24 Oct, 2026 • 11:21 AM
ছবির ক্যাপশন: শিল্পকলায় বসলো এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর, সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক
মোঃ শাহজাহান বাশার:

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’-এর দশম আসর। এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির যৌথ আয়োজনে সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রায় ৪০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের আইনজীবী, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি এবং সময় এডিশনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখা মডেল, অভিনেতা-অভিনেত্রী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী সহ বিভিন্ন পেশার গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে তাঁকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট মো. হাবিবুল হক দেশের সংস্কৃতি, শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে গুণী ব্যক্তিদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের আরও অনুপ্রাণিত করবে।

আয়োজকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্প-সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদান এবং শিল্প-সংস্কৃতির বিকাশে তাঁদের অবদানকে তুলে ধরা হয়।
ট্যাগ
শিল্পকলায় বসলো এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসর সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Oct, 2026 • 11:21 AM
বিজ্ঞাপন (Compact)