কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে লাকসামের নাউটি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাইনচ্যুতির কারণে রেল চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।