রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শত শত অটোরিকশাচালক জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নেন।
একপর্যায়ে দুপুরের দিকে প্রেস ক্লাবের সামনের সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে রাজধানীর ব্যস্ত এই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে অনেক যাত্রীকে।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনের ওপর চাপ বেড়েছে। যাত্রীদের অভিযোগ, এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন।