আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

Front line Bangladesh 24 Oct, 2026 • 11:39 AM
ছবির ক্যাপশন: রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধ কর্মসূচি চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের কারণে সড়কের পাশের দোকানপাটও বন্ধ রয়েছে। তবে এর প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কেও যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। নৌপথে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে সব লঞ্চ।

এদিকে দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে। সেখানকার পরিস্থিতি এখনো থমথমে। উজোবাজার এলাকায় আজও দোকানপাট খোলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে টহল দিচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের চলাচলে জেলা প্রশাসনের আরোপ করা বিধিনিষেধও বহাল রয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ জানিয়েছে, সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ট্যাগ
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ যান চলাচল বন্ধ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Oct, 2026 • 11:39 AM
বিজ্ঞাপন (Compact)