আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

পূর্ব নাখালপাড়ার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, থানায় স্বামী ও দুই ছেলে

Front line Bangladesh 22 Oct, 2026 • 01:49 PM
ছবির ক্যাপশন: পূর্ব নাখালপাড়ার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, থানায় স্বামী ও দুই ছেলে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আরিফ ও তাঁর স্কুলপড়ুয়া দুই ছেলেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

নিহতের শাশুড়ি ও দেবর জানিয়েছেন, তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। ওই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ
পূর্ব নাখালপাড়ার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার থানায় স্বামী ও দুই ছেলে
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 01:49 PM
বিজ্ঞাপন (Compact)