আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

Front line Bangladesh 22 Oct, 2026 • 12:30 PM
ছবির ক্যাপশন: নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে দগ্ধ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন—শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, সোরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ট্যাগ
নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ দগ্ধ ৬
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 12:30 PM
বিজ্ঞাপন (Compact)