আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

ধানমন্ডি ২৭-এ অ্যাপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

Front line Bangladesh 10 Sep, 2026 • 12:20 PM
ছবির ক্যাপশন: ধানমন্ডি ২৭-এ অ্যাপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুম ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মীনাবাজারের বিপরীতে অবস্থিত অ্যাপেক্স ভবনের ওপরের দুই তলায় আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত হয়েছেন। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

ট্যাগ
ধানমন্ডি ২৭-এ অ্যাপেক্স ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Sep, 2026 • 12:20 PM
বিজ্ঞাপন (Compact)