আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঢাকার ফুটপাত দখলমুক্তে সুফল, কমেছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি

Front line Bangladesh 05 Oct, 2026 • 06:55 PM
ছবির ক্যাপশন: ঢাকার ফুটপাত দখলমুক্তে সুফল, কমেছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
রাশেদ কবির | চিফ এডিটর, ফ্রন্টলাইন বাংলাদেশ:  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণ এবং হকার উচ্ছেদ অভিযান পরিচালনার পর রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।

অভিযানের ফলে ফুটপাত থেকে অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়ায় পথচারীদের নিরাপদে চলাচলের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা এখন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারছেন। দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটার সুযোগ পেয়ে অনেক বাসিন্দা সন্তোষ প্রকাশ করেছেন।

ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখলমুক্ত হওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কেনাকাটার জটলা কমেছে। ফলে যান চলাচলে গতি বাড়ার পাশাপাশি যানজটও কিছুটা কমেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া ফুটপাত ব্যবহার উপযোগী হওয়ায় পথচারীদের মূল সড়কে নেমে চলাচলের প্রয়োজন কমেছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পেয়েছে।

অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের ফুটপাত দখল, চাঁদাবাজি ও স্থানীয় দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধেও প্রশাসনের কঠোর অবস্থান দৃশ্যমান হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ করা স্থানগুলো পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি ও মাইকিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএনসিসির এই উদ্যোগকে টেকসই করতে নিয়মিত মনিটরিং, পুনরায় দখল ঠেকানো এবং বৈধ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিকল্পিত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্যাগ
ঢাকার ফুটপাত দখলমুক্তে সুফল কমেছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Oct, 2026 • 06:55 PM
বিজ্ঞাপন (Compact)