আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

Front line Bangladesh 12 Oct, 2026 • 07:22 PM
ছবির ক্যাপশন: চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ঘন ধোঁয়ার কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চকবাজারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়ার মধ্যে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ
চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Oct, 2026 • 07:22 PM
বিজ্ঞাপন (Compact)