পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাসুদ প্রকাশ মাছুম ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার মৃত আবদুল বারেক প্রকাশ বারু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। এ ছাড়া ২০১৩ সালে ব্রাহ্মণপাড়া থানা এবং ২০১১ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা ও ২০০৭ সালে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানসংক্রান্ত তথ্য।