আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 6:00
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় একমাত্র ছেলে ওহীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মঞ্জুরুল আলম টিপু

Front line Bangladesh 11 Aug, 2026 • 12:28 AM
ছবির ক্যাপশন: এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় একমাত্র ছেলে ওহীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মঞ্জুরুল আলম টিপু
নিজস্ব প্রতিবেদনঃ 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মুস্তারিফ আনাম ওহী। সে রাজধানীর ঐতিহ্যবাহী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে।

মুস্তারিফ আনাম ওহী বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক মঞ্জুরুল আলম টিপু এবং তাহমিনা আলম লিপি দম্পতির দ্বিতীয় সন্তান। সে ফেনীর দাগনভূঞার একজন কৃতি সন্তান।

মুস্তারিফ আনাম ওহী বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত আব্দুল আজিজের দৌহিত্র। তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুস্তারিফ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী। তার এই ফলাফল ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিজের এই সাফল্যের জন্য মুস্তারিফ আনাম ওহী তার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সফলতার জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা।

তার পিতা  বিশিষ্ট ব‍্যাংকার সংগঠক ও স্বপ্নিল সংগঠনের চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু দেশে বিদেশের সকল আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে  তার ছেলে ওহীর জন‍্য দোয়া  চেয়েছেন।
ট্যাগ
এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় একমাত্র ছেলে ওহীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মঞ্জুরুল আলম টিপু
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 11 Aug, 2026 • 12:28 AM
বিজ্ঞাপন (Compact)