আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Front line Bangladesh 20 Sep, 2026 • 08:03 PM
ছবির ক্যাপশন: এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় পুলিশ। পরে ঘটনাস্থলে যায় শেরেবাংলা নগর থানা পুলিশ।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, মরদেহ তখনো ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরেনসিক পরীক্ষা ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে একই দিন পল্লবী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন এমপি গাজী নজরুল ইসলাম। রোববার তিনি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে জামিননামা জমা দেন।

এর আগে গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ওই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।

মরিয়ম খাতুনকে নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। গাজী নজরুল ইসলাম তখন ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন।

বর্তমানে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত চলছে।

ট্যাগ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Sep, 2026 • 08:03 PM
বিজ্ঞাপন (Compact)