আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

এএসপি-পরিদর্শকসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

Front line Bangladesh 14 Aug, 2026 • 02:27 PM
ছবির ক্যাপশন: এএসপি-পরিদর্শকসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটি শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশ্যে আসে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো সাত এএসপি হলেন—র‍্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।

এ ছাড়া বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র‍্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ ও পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
ট্যাগ
এএসপি-পরিদর্শকসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Aug, 2026 • 02:27 PM
বিজ্ঞাপন (Compact)