আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আজ দুর্গাপূজার মহাষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারীপূজা

Front line Bangladesh 19 Oct, 2026 • 08:32 AM
ছবির ক্যাপশন: আজ দুর্গাপূজার মহাষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারীপূজা

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাষ্টমী আজ সোমবার (১৯ অক্টোবর)। চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহাষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ কুমারীপূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও মাতৃভাবের প্রতীক হিসেবে কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে সন্ধিপূজা এবং দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা হিসেবে কল্পনা করে তার মধ্যে জগজ্জননীর আরাধনা করাই কুমারীপূজা। এদিন মা দুর্গার বিভিন্ন নামের একটিতে কুমারীর নামকরণ করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, মহাষ্টমীর দিনে দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। সেই বিশ্বাস থেকেই এদিন ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কুমারীকে দেবীজ্ঞানে পূজা করার রীতি প্রচলিত রয়েছে। পূজা শেষে উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।

মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

এদিকে রোববার (১৮ অক্টোবর) মহাসপ্তমীতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে মণ্ডপে মণ্ডপে ছুটে যান নানা বয়সী মানুষ।

প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা, ঢাকের বাদ্য আর উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

মহাষ্টমী উপলক্ষে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম ঘটবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি, ভক্তি ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

ট্যাগ
আজ দুর্গাপূজার মহাষ্টমী রামকৃষ্ণ মিশনে হবে কুমারীপূজা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Oct, 2026 • 08:32 AM
বিজ্ঞাপন (Compact)