আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খেলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না’

Front line Bangladesh 06 Oct, 2026 • 06:00 PM
ছবির ক্যাপশন: আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খেলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না’

চাঁদপুরের মতলব উত্তর থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত ও মাদকের সঙ্গে কোনো ধরনের আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ড. জালাল উদ্দিন বলেন, আওয়ামী লীগের ‘ডেভিলদের’ সঙ্গে চা খাবেন এবং তাদের সঙ্গে আঁতাত করবেন—এমন হলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। তার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মূল করা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কৃষি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা বিবেচনায় নিয়ে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। কৃষকদের কৃষি সমস্যা দূর করতে সারা দেশে খাল খননের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কৃষিজমিতে কৃষকরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী। এ ছাড়া কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন ও বশির মোল্লা বক্তব্য দেন।

অনুষ্ঠানে চারটি প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে মোট ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

ট্যাগ
আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে চা খেলে মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না’
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Oct, 2026 • 06:00 PM
বিজ্ঞাপন (Compact)