আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ

Front line Bangladesh 12 Oct, 2026 • 04:26 PM
ছবির ক্যাপশন: ‘বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, সংসদ সদস্যদের ছেলে, মেয়ে ও শ্যালিরাও ডিলারশিপ কিংবা কার্ড পেয়েছেন।

তিনি বলেন, “এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এ কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।”

সুবিধাভোগী নির্বাচনে প্রভাবশালীদের অগ্রাধিকার পাওয়ার প্রবণতা তুলে ধরে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি দাবি করেন, চুয়েটের উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সংশ্লিষ্টরা দেশকে আবারও পিছিয়ে নিতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।

পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগ
‘বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Oct, 2026 • 04:26 PM
বিজ্ঞাপন (Compact)