আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী চায় মানুষ’: মামুনুল হক

Front line Bangladesh 03 Sep, 2026 • 06:40 PM
ছবির ক্যাপশন: ‘দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী চায় মানুষ’: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন আইনশৃঙ্খলা বাহিনী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, অতীতে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর ফিরে আসতে দেওয়া যাবে না। একইভাবে নতুন করে কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন পুলিশ বাহিনীও জনগণ দেখতে চায় না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের লামা বাসস্ট্যান্ডে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

মামুনুল হক বলেন, সরকারি চাকরি, পদায়ন ও পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয়করণের অভিযোগ রয়েছে। এর ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিগত সরকারের সময়ে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর অংশে পরিণত হওয়া কাম্য নয়। ভবিষ্যতে যেন এ ধরনের সংস্কৃতি ফিরে না আসে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে রাষ্ট্রের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।

সমাবেশে সংবিধান সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন মামুনুল হক। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।

বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

ট্যাগ
‘দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা বাহিনী চায় মানুষ’: মামুনুল হক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 03 Sep, 2026 • 06:40 PM
বিজ্ঞাপন (Compact)