আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 6:00
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি’: হামিদুর রহমান আযাদ

Front line Bangladesh 04 Sep, 2026 • 02:44 PM
ছবির ক্যাপশন: ‘কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি’: হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক

কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, দেশের ও দেশের মানুষের জন্য আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য।’

তিনি বলেন, সরকারে যে-ই থাকুক না কেন, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে বর্তমান সরকার এসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে তারা দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। নির্বাচিত হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যেমন ভূমিকা পালন করছেন, তেমনি রাজপথেও একই দাবি, বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছেন।

তিনি আরও বলেন, তাদের দাবি জনগণের দাবি এবং তাদের বক্তব্য জনগণের বক্তব্য। এটি কোনো দলীয় ইস্যু নয় বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ, আদেশ ও গণভোট হয়েছে, সরকার সেগুলো উপেক্ষা করেছে। তার ভাষ্য, এর মাধ্যমে জনগণের দাবি ও ম্যান্ডেটকে উপেক্ষা করা হয়েছে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও সংকীর্ণ দলীয়করণের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান রয়েছে।

লং মার্চ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, দেশব্যাপী ঘোষিত লং মার্চের প্রথম কর্মসূচি শনিবার (৫ সেপ্টেম্বর) শুরু হবে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, কর্মসূচি বাস্তবায়নে তারা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছেন। এ জন্য ইতোমধ্যে বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
‘কোনো দলের বিরুদ্ধে নয় দেশের মানুষের জন্য আন্দোলন করছি’: হামিদুর রহমান আযাদ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 04 Sep, 2026 • 02:44 PM
বিজ্ঞাপন (Compact)