আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

Front line Bangladesh 28 Sep, 2026 • 12:13 PM
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন এবং তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ঠিক নেই। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। 

ট্যাগ
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 12:13 PM
বিজ্ঞাপন (Compact)