আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 6:00
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সরকারের বিরুদ্ধে লংমার্চের মঞ্চে মামুনুল হকের হুঁশিয়ারি

Front line Bangladesh 05 Sep, 2026 • 11:27 AM
ছবির ক্যাপশন: সরকারের বিরুদ্ধে লংমার্চের মঞ্চে মামুনুল হকের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় বসে জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হলে সরকারকে টেনে নামাতে তাদের হাত এক চুলও কাঁপবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।

মামুনুল হক বলেন, ‘সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করে, তাহলে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না।’

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই লংমার্চ আপামর জনতার। সরকার বাধা দিলে সব বাধা উপেক্ষা করে লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। একই সঙ্গে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। দিনে দিনে মানুষের দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নাই।’

তিনি বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কার্যক্রমে মানুষ হতাশ হতে শুরু করেছে। গণভোটের রায় না মানা, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর প্রতিশ্রুতির বরখেলাপ এবং দলীয়করণের অভিযোগ তুলে সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

ট্যাগ
সরকারের বিরুদ্ধে লংমার্চের মঞ্চে মামুনুল হকের হুঁশিয়ারি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 05 Sep, 2026 • 11:27 AM
বিজ্ঞাপন (Compact)