আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সংসদীয় স্থায়ী ও বিশেষ কমিটি থেকেও বাদ গাজী নজরুল

Front line Bangladesh 28 Aug, 2026 • 02:25 PM
ছবির ক্যাপশন: সংসদীয় স্থায়ী ও বিশেষ কমিটি থেকেও বাদ গাজী নজরুল

দল থেকে বহিষ্কারের পর এবার সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি—উভয় পদ থেকেই বাদ পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতে ইসলামীর অনুরোধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ কমিটি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে সংসদীয় বিভিন্ন কমিটিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের পরিবর্তে আবদুল ওয়ারেছকে সদস্য করা হয়েছে। একই কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া বিশেষ কমিটিতে গাজী নজরুল ইসলামের জায়গায় নাজিবুর রহমানকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে, আব্দুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ শূন্য হয়। ওই পদে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে নতুন সভাপতি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ ছাড়েন। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।

পাশাপাশি কার্যউপদেষ্টা কমিটিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে যুক্ত করা হয়েছে।

এদিকে, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদীয় কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ কমিটি ও কার্যউপদেষ্টা কমিটিতে এসব পরিবর্তন কার্যকর করা হয়েছে।

ট্যাগ
সংসদীয় স্থায়ী ও বিশেষ কমিটি থেকেও বাদ গাজী নজরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Aug, 2026 • 02:25 PM
বিজ্ঞাপন (Compact)