আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

Front line Bangladesh 21 Aug, 2026 • 02:49 PM
ছবির ক্যাপশন: শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের কবরস্থানে যান মির্জা ফখরুল। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এদিন সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। তিনি ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ট্যাগ
শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Aug, 2026 • 02:49 PM
বিজ্ঞাপন (Compact)