আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

লালন মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

Front line Bangladesh 04 Oct, 2026 • 08:18 PM
ছবির ক্যাপশন: লালন মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার পর মাজার এলাকা থেকে বের হতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন। তিনি লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় Nasiruddin Patwary ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তি ‘ধর, ধর’ বলে তাড়া করছেন বলে দেখা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাজারের মতো একটা পবিত্র জায়গার ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।’ প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা তাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও তার ওপর হামলার অভিযোগ ওঠে।

ট্যাগ
লালন মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 04 Oct, 2026 • 08:18 PM
বিজ্ঞাপন (Compact)