আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন: শিশির মনির

Front line Bangladesh 09 Aug, 2026 • 06:15 PM
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন: শিশির মনির

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতা ও সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের অসঙ্গতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিশির মনির।

তিনি বলেন, ‘গাজী নজরুল ইসলাম যেহেতু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।’

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে শিশির মনির বলেন, এটি গণতান্ত্রিক রাজনীতিতে একটি নতুন বার্তা।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়ার সমালোচনা করেছেন শিশির মনির। তিনি এটিকে ‘আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে যাওয়া’ বলে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া এবং তথ্যভাণ্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখায় কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’

ট্যাগ
#রাষ্ট্রপতি_নির্বাচন #গাজী_নজরুল_ইসলাম #শিশির_মনির #জামায়াত #বাংলাদেশ_রাজনীতি #FrontLineBangladesh
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 09 Aug, 2026 • 06:15 PM
বিজ্ঞাপন (Compact)