আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান

Front line Bangladesh 22 Oct, 2026 • 04:14 PM
ছবির ক্যাপশন: বুকে ব্যথা নিয়ে সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে।

বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় আবদুল মঈন খানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। তার পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

ট্যাগ
বুকে ব্যথা নিয়ে সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 04:14 PM
বিজ্ঞাপন (Compact)