আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চার নতুন মুখ

Front line Bangladesh 15 Aug, 2026 • 03:57 PM
ছবির ক্যাপশন: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চার নতুন মুখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

নতুন সদস্যরা হলেন—অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি আশা প্রকাশ করে, উল্লিখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন ।

প্রসঙ্গত, অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বর্তমানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন । অন্যদিকে, মো. আমান উল্লাহ আমান ও ডা. ফরহাদ হালিম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে রয়েছেন । মো. ইসমাইল জবিউল্লাহ সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ।

বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

ট্যাগ
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চার নতুন মুখ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 03:57 PM
বিজ্ঞাপন (Compact)