আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বিএনপি বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান

Front line Bangladesh 18 Oct, 2026 • 07:19 PM
ছবির ক্যাপশন: বিএনপি বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান
সভায় ১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, সংস্কার কার্যক্রমকে পাশ কাটিয়ে আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ পরিচালনা করছে বিএনপি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের নামে ১৭টি ধারা লঙ্ঘন করেছে বিএনপি।” এ সময় তিনি তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমেদের ভূমিকা নিয়েও অভিযোগ করেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেন, “অযোগ্য লোকদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি।”
অন্যদিকে, সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নে সহায়তা না করতে আলেমদের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার অঙ্গীকার থেকে সরে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা জাতিকে বিভক্ত না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
ট্যাগ
বিএনপি বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Oct, 2026 • 07:19 PM
বিজ্ঞাপন (Compact)