আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রশ্নফাঁস ও বাণিজ্য নিয়ে আসিফ মাহমুদের প্রশ্ন

Front line Bangladesh 10 Oct, 2026 • 01:43 PM
ছবির ক্যাপশন: নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রশ্নফাঁস ও বাণিজ্য নিয়ে আসিফ মাহমুদের প্রশ্ন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্থগিত হওয়ায় প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এদিকে নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পর তা স্থগিত করা হয়। এরপর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।

একই দিন দুপুর ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬-এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই।

আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

এদিকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ করায় রাজধানীর মিরপুর সড়ক ও মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েন।

পরীক্ষা স্থগিতের কারণ এবং প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

ট্যাগ
নিয়োগ পরীক্ষা স্থগিত প্রশ্নফাঁস ও বাণিজ্য নিয়ে আসিফ মাহমুদের প্রশ্ন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Oct, 2026 • 01:43 PM
বিজ্ঞাপন (Compact)