আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ষড়যন্ত্র-নাশকতা চলছে: রিজভী

Front line Bangladesh 07 Oct, 2026 • 01:18 PM
ছবির ক্যাপশন: নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ষড়যন্ত্র-নাশকতা চলছে: রিজভী

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পতিত দোসররা নানা ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে ডেঙ্গুর বিস্তার ঠেকানো যায়। ডেঙ্গু পরীক্ষার জন্য আগে টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

ট্যাগ
নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ষড়যন্ত্র-নাশকতা চলছে: রিজভী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Oct, 2026 • 01:18 PM
বিজ্ঞাপন (Compact)