আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঢাকা-১৫ আসনে মসজিদ ও মন্দিরের নেতাদের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

Front line Bangladesh 18 Oct, 2026 • 12:04 AM
ছবির ক্যাপশন: ঢাকা-১৫ আসনে মসজিদ ও মন্দিরের নেতাদের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এসব মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

এদিন ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

পরে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময়ে অংশ নেন।

দুর্গাপূজা উপলক্ষে মন্দির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা।

এ সময় পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

উপস্থিত ছিলেন যারা

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম এবং কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ, কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় কর্মসূচিতে স্থানীয় জনগণের বিভিন্ন প্রত্যাশা ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ
ঢাকা-১৫ আসনে মসজিদ ও মন্দিরের নেতাদের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Oct, 2026 • 12:04 AM
বিজ্ঞাপন (Compact)