আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:50
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ড. ইউনূসকে হেনস্তা: শেখ হাসিনাকে দায়ী করে শফিকুর রহমানের ‘শেইম’

Front line Bangladesh 13 Oct, 2026 • 05:36 PM
ছবির ক্যাপশন: ড. ইউনূসকে হেনস্তা: শেখ হাসিনাকে দায়ী করে শফিকুর রহমানের ‘শেইম’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি ‘শেইম’ (লজ্জাজনক) বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।”

তিনি আরও লেখেন, “সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

ট্যাগ
ড. ইউনূসকে হেনস্তা: শেখ হাসিনাকে দায়ী করে শফিকুর রহমানের ‘শেইম’
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Oct, 2026 • 05:36 PM
বিজ্ঞাপন (Compact)